• রাজনীতি
  • দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম চায় বিএনপি

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম চায় বিএনপি

রাজনীতি ১ মিনিট পড়া
দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম চায় বিএনপি

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশের ভেতরে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট পেপারে প্রার্থীর নাম চায় বিএনপি। একই সঙ্গে প্রবাসে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক কেন, রাখল তার ব্যাখ্যা চায় দলটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা আজকে আইনি ব্যাখ্যা কিছু উনাদেরকে বুঝিয়েছি কিছু কিছু পয়েন্টে।

আর দুই একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এগুলো তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমার মনে হয় এর বেশি কিছু বলার নাই। তারা এগুলো বিবেচনা করবেন। কমিশনে বৈঠক করে সেটুকু আশ্বস্ত করেছেন। তিনি আরও বলেন, পোস্টাল ব্যালেট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে। আমরা বলেছি যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং পাঠানোর কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের ব্যাখ্যা দিতে হবে। ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।

এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, একটা বাসায় (বাহরাইনে) ২শ, ৩শ করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে। কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে। যেটা ২২ তারিখে হওয়ার কথা এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজন গ্রহণ করছে। এভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে।

Tags: বিএনপি দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রার্থী নাম চায়