দেশে আরো ইলেকশন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।’
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না। সবকিছু পজিটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন। ’ উপদেষ্টা আরো বলেন, ‘অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করছি এক্ষেত্রে সেটা হবে না। আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদেরকে শক্তিশালী করুন এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।’
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সরকারের মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন—বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।