• কর্পোরেট কর্নার
  • ইয়ামাহা-এসিআইর হাত ধরে হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে

ইয়ামাহা-এসিআইর হাত ধরে হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে

কর্পোরেট কর্নার ১ মিনিট পড়া
ইয়ামাহা-এসিআইর হাত ধরে হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে

অটোমোবাইল জগতে হাইব্রিড প্রযুক্তির বিষয়টি এখন সব থেকে বেশি আলোচিত। তবে এই প্রযুক্তিটি গাড়ীর ক্ষেত্রে যতটা পরিচিত, মোটরসাইকেলের ক্ষেত্রে ততটাই নতুন।

বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে নতুন প্রযুক্তির পরিচয় করানোর ক্ষেত্রে ইয়ামাহা ও এসিআই মোটরস সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি রাজধানী ঢাকার হোটেল লা মেরিডিয়ানে ইয়ামাহা বাংলাদেশের একমাত্র পরিবেশক এসিআই মোটরস ঘোষণা দেয় ইয়ামাহার অত্যাধুনিক প্রযুক্তির এফজেড-এস হাইব্রিড বাজারে আনার।

অনেক দিন থেকেই উচ্চ প্রযুক্তির মোটরসাইকেল নিয়ে বাইক অনুরাগীদের মধ্যে চলছিল নানা জল্পনা-কল্পনা। বাইকপ্রেমীদের কাছে এ বাইকটির বিশেষ চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বাইকটিতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন, যেটি তেল ও ব্যাটারির সমন্বয়ে চলে। এর কারণে অন্যান্য মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যায়, ২০ শতাংশ পর্যন্ত তেল সাশ্রয় হয়, রেডি পিক আপ বেশি হয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কম হয়।

এ ছাড়াও বাইকটি চালকের জন্য স্মুথ এবং আরামদায়ক রাইডিং নিশ্চিত করে। ইয়ামাহা এফজেড-এস হাইব্রিডে রয়েছে ফুললি লোডেড ৪ দশমিক ২ ইঞ্চি মাপের টিএফটি ডিজিটাল ডিসপ্লে, গিয়ার ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, এল ই ডি হেডলাইট, টেল লাইট, এল ই ডি ইন্ডিকেটর এবং স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম (যা ট্রাফিক সিগনালে বাইক আলাদাভাবে অফ ও স্টার্ট করার ঝামেলা কমায়)। এ ছাড়াও রয়েছে ইয়ামাহা ওয়াই কানেক্টের মতো ব্লুটুথ প্রযুক্তি।

এ ছাড়াও রয়েছে আধুনিক প্রযুক্তির সেফটি ফিচার এ বি এস ও টি সি এস, যা সাধারণত গাড়িতে ব্যবহৃত হয়।

প্রাথমিকভাবে দুটি আকর্ষণীয় রঙ-এ (সায়ান মেটালিক গ্রে ও রেসিং ব্লু) মোটরসাইকেল মডেলটি ইয়ামাহার সকল অনুমোদিত শো-রুমে পাওয়া যাবে। গ্রাহকদেরকে প্রি-বুকিংয়ের মাধ্যমে মোটরসাইকেলটি কিনতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দলছুট’র বাপ্পা মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ ছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের ডিরেক্টও মি: হিরোশি সেতোগাওয়া এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: মোটরসাইকেল ইয়ামাহা-এসিআইর হাইব্রিড প্রযুক্তি বাজারে