• জাতীয়
  • শৈত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

শৈত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

জাতীয় ১ মিনিট পড়া
শৈত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

আজ মাঘের ৩ তারিখ। শীতের ভরা মৌসুম হলেও দেশের অধিকাংশ এলাকায় জেঁকো বসা শীতের দেখা মিলছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে হাড়কাঁপানো শীত বা বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে।

শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে কেবল একটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে আবহাওয়া অফিস তাকে আনুষ্ঠানিকভাবে ‘শৈত্যপ্রবাহ’ ঘোষণা করে না। গতকাল শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।