• দেশজুড়ে
  • নরসিংদীতে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ

নরসিংদীতে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ

দেশজুড়ে ১ মিনিট পড়া
নরসিংদীতে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ

নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তুপে পরিনত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে গাড়ী চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে ঢাকা মেট্রো- গ ১৩৪৯৯৯ নাম্বারের একটি প্রাইভেটকার ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংস স্তুপে পরিনত হয়ে যায় প্রাইভেটকারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তুপে পরিনত হয়ে যায়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধারনা করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সিলন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Tags: নরসিংদী প্রাইভেটকার ভয়াবহ বিস্ফোরণ