• জাতীয়
  • রাজধানীতে জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীতে জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জাতীয় ১ মিনিট পড়া
রাজধানীতে জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে।

খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নাজিরা বাজারের ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির বিষয়ে জানা যায়নি।

Tags: আগুন রাজধানী কারখানা ইউনিট জুতা নিয়ন্ত্রণ