• দেশজুড়ে
  • নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিক-আপসহ আটক, অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিক-আপসহ আটক, অস্ত্র উদ্ধার

দেশজুড়ে ১ মিনিট পড়া
নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিক-আপসহ আটক, অস্ত্র উদ্ধার

মুজাহিদুল ইসলাম সোহেল নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিক-আপসহ কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিস্কার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে চরজব্বার ইউনিয়নের পরিস্কার বাজার এলাকায় একটি পিক-আপের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সেটিকে থামিয়ে তল্লাশি করতে বলেন। এ সময় পিক-আপ চালক দেশীয় অস্ত্র উঁচিয়ে ধরে প্রতিরোধের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধরার চেষ্টা করলে পিক-আপটি বেপরোয়া গতিতে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা পিছু ধাওয়া করলে পরিষ্কার রাস্তার মাথা এলাকায় পিক-আপটির একটি চাকা পাংচার হয়ে যায়। তখন এলাকাবাসী গাড়িটিকে আটকাতে সক্ষম হন। এ সময় জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে এসেছিল বলে স্বীকার করে।

আটকদের মধ্যে একজন ‘শরীফ ডাকাত’ নামে পরিচিত বলে জানা গেছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। এ ঘটনায় ব্যবহৃত পিক-আপ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পরে খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags: আটক অস্ত্র উদ্ধার নোয়াখালীর সুবর্ণচর ডাকাতি প্রস্তুতিকাল পিক-আপ