• দেশজুড়ে
  • মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৬

মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৬

দেশজুড়ে ১ মিনিট পড়া
মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৬

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইককে একটি বাসের চাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

এতে ছয়জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচায় পাওয়া গেছে।

তারা হলেন- মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে ও দুর্ঘটনাকবলিত বাসটির সহকারী পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণপাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এলে সামনে থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল-রশিদ বলেন, বাস-ইজিবাইক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tags: নিহত ইজিবাইক মাদারীপুর বাসের চাপা