• জাতীয়
  • শেষ দিনে আপিল মঞ্জুর ২৩টি

শেষ দিনে আপিল মঞ্জুর ২৩টি

জাতীয় ১ মিনিট পড়া
শেষ দিনে আপিল মঞ্জুর ২৩টি

নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে ২৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে এমন সিদ্ধান্ত দেয় ইসি।

শুনানি শেষে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমি মল্লিক জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে (রোববার) ৬৩টি আবেদনের শুনানি নেওয়া হয়। শুনানিতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে।

এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৫টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৮টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৬টি আবেদন। তিনি জানান, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলাদেশ বহাল রাখা-সংক্রান্ত ১টি আপিল নামঞ্জুর হয়েছে।

শুনানিকালে ৩টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং একজন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ২টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

Tags: শেষ দিনে আপিল মঞ্জুর ২৩টি