তদন্ত চলছে, মোটরসাইকেল চালক শনাক্ত হয়নি
গুলশান ৬৫ নম্বর সড়কে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত মোটরসাইকেল চালক কিংবা খাম সাঁটানো ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, তারা ঘটনার তদন্ত করছেন। কেন বা কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন।
খামের ভেতরে কী ছিল?
খামের ভেতরে কী ছিল— এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ দেখেনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি সম্পূর্ণ ফাঁকা ছিল এবং খালি খামটিই টেপ দিয়ে লাগানো হয়েছিল। তবে কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশকে তথ্য দেয়নি সিএসএফ
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম একই বিষয়ে বলেন, ঘটনার তদন্ত চলছে। খামের ভেতরে কী লেখা ছিল বা কী ছিল, সে তথ্য পুলিশকে জানানো হয়নি। খামটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে বলে তিনি জানান।