• দেশজুড়ে
  • ৩১গাইবান্ধা-৩ আসনের নির্বাচনী হালচাল

৩১গাইবান্ধা-৩ আসনের নির্বাচনী হালচাল

দেশজুড়ে ১ মিনিট পড়া
৩১গাইবান্ধা-৩ আসনের নির্বাচনী হালচাল

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা

৩১গাইবান্ধা-৩ নির্বাচনী আসন পলাশবাড়ী সাদুল্লাপুরের উপজেলা নিয়ে গঠিত। এ আসনটির সর্বসাধারণ মানুষের জন্য প্রয়োজন কর্মমূখি প্রশিক্ষণ ও শিক্ষা।স্থাপন করতে ছোট বড় শিল্প কলকারখানা যেখানে এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠির কর্মসংস্থান হবে।এছাড়াও উপজেলা দুটির স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পর্যাপ্ত জনবল নিয়োগ ও জেলার দুর্ঘটনা প্রবণ মহাসড়কের পাশে পলাশবাড়ীতে একটি উন্নতমানের ট্রমা সেন্টার স্থাপন করা অতিব জরুরীএকটি অঞ্চলে নিরবিচ্ছিন্ন যোগযোগ ব্যবস্থা পাল্টে দিতে পারে এলাকার উন্নয়নের গতি যা এখনো পিছিয়ে এ অঞ্চলটি গ্রামীন জনপদ।

এ দুই উপজেলায় এখনো রাস্তা ঘাট নদ নদী গুলোর বেহাল অবস্থায় পতিত,অপরিকল্পিত উন্নয়ন ও সংস্কারের কারণে ব্যবহার অনপোযোগী হয়ে পড়েছে কৃষি জমি।এর ফলে ফসলের মাঠ গুলো কৃত্রিমভাবে বিকৃত করা হয়েছে।কৃষি নির্ভর অঞ্চল হলেও কৃষি ও কৃষককের উৎপাদনে দৃশ্যমান পরিবর্তন ঘটেনি।

বৃহৎ জনগোষ্ঠী কৃষি নির্ভরশীলতায় উৎপাদিত ফসলের সঠিক মুল্য পায়নি।যুগে যুগে এ অঞ্চলের কৃষকরা বঞ্চনার শিকার হয়েছে।দেশের চলমান সরকারি উন্নয়ন ও সেবা মুলক কর্মকান্ডে জবাবদিহিতা থাকলে জনগণের সুফল জনগনের পকেটে যাবে। দেশের স্বাভাবিক উন্নয়নের গতি এগিয়ে যাবে আমাদের অবহেলিত পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলা।

৩১ গাইবান্ধা-৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নির্বাচনি আসনে এবারে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জনসহ মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করে যাচাই বাছাইয়ে চুড়ান্ত প্রার্থী রয়েছে ৬ জন ও হাইকোর্টের আদেশে দুই স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৮ জন তারা হলেন,বিএনপি মনোনীত অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামী মনোনীত আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম,জাতীয় পার্টি মনোনীত মইনুর রাব্বী চৌধুরী,ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত মোছাদ্দিকুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এ টি এম আওলাদ হোসাইন,গণ অধিকার পরিষদের সুরুজ মিয়া,স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান বিএসসি।নির্বাচনে প্রতিদ্বতাকারি সকল প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদি তবে ভোটারদের কথা,শক্তি বা অর্থের জোড়ে নয়, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ও গণমানুষের নেতাই হবে আগামীদিনের এ আসনের জাতীয় সংসদ সদস্য।চুড়ান্ত ভোটার তালিকানুযায়ী গাইবান্ধা-৩ আসনটিতে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন এবং হিজড়া(তৃতীয় লিঙ্গ)ভোটার রয়েছেন ৯ জন।

পলাশবাড়ী উপজেলায় নতুন ভোটার বেড়েছে ১১ হাজার ১৪০ জন ও সাদুল্লাপুর উপজেলায় নতুন ভোটার বেড়েছে ১৬ হাজার ৭৬৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৬ টি এবং ভোট কক্ষ থাকবে ৯৫৮টি।এদিকে যে নির্বাচনী আসনের সর্বসাধারণ ভোটার ও প্রার্থীদের সহযোগীতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরণে প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা।

Tags: আসন নির্বাচনী গাইবান্ধা-৩ হালচাল