• দেশজুড়ে
  • ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

সিটি করপোরেশনের সোলার প্যানেল ল্যাম্পপোস্ট চুরির চেষ্টাকালে পিডিবির সঞ্চালন লাইনে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই যুবক।

দেশজুড়ে ১ মিনিট পড়া
ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

ময়মনসিংহে সিটি করপোরেশনের একটি স্টিলের ল্যাম্পপোস্ট কেটে চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নগরের জিলা স্কুল হোস্টেল মাঠের পাশের একটি পরিত্যক্ত ভবনের পেছন থেকে তাদের দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন হৃদয় মিয়া (২৭) ও মো. রাকিব মিয়া (৩২)।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে জিলা স্কুলের পরিত্যক্ত ছাত্রাবাসের একটি টিনশেড ভবনের পেছনের প্রাচীরসংলগ্ন সিটি করপোরেশনের সোলার প্যানেল ল্যাম্পপোস্ট চুরির উদ্দেশ্যে কাটা হচ্ছিল। সেই সময় ল্যাম্পপোস্টটির ওপরের অংশ বিদ্যুতের সঞ্চালন লাইনে লেগে যায়। এতে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন।

লাশ উদ্ধার ও স্থানীয়দের বক্তব্য

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দ্রুত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলে একটি স্টিলের ল্যাম্পপোস্টের গোড়া কাটা ছিল এবং পাশেই কয়েকটি হ্যাকসো ব্লেড ছড়িয়ে ছিল। তাদের ধারণা, এই ব্লেড দিয়েই তারা খুঁটিটি চুরি করার চেষ্টা করছিল। মাঠে খেলতে আসা একজন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রথমে দুইজনের দগ্ধ দেহ দেখতে পায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের মন্তব্য

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, যে স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে, সেই এলাকায় সাধারণত সাধারণ মানুষের যাতায়াত থাকে না। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মৃত দুইজনই নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিলেন।

Tags: mymensingh police death mymensingh district theft hospital electrocution