তাঁর সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ দেখায়। আগামী দিনে তারই যোগ্য উত্তরসূরী তারেক রহমানই একমাত্র দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, অনেক রক্তের বিনিময় মানুষের ভোটদানের পরিবেশ সৃষ্টি হয়েছে। যে ভোটের অধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬ বছর রাজপথে লড়াই করেছি।
যারা মানুষের ভোট দানের অধিকার কেড়ে নিয়েছিল তারা পালিয়েছে। কিন্ত দেশবিরোধী অপশক্তি নির্বাচন বিঘ্ন করার ষড়যন্ত্র করছে। নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন কোন লাভ হবে না। আমাদের সাথে জনগণ আছে।
আমরা দেশ ও জনগণের স্বার্থে নির্বাচন আদায় করেই ছাড়বো। তিনি বলেন, আজকে অনেকে ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলার কোন প্রয়োজন নেই। বিএনপি উদার রাজনৈতিক দল। বিএনপি সকল মত-পথের মানুষের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল।