• দেশজুড়ে
  • জামালপুরে এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন এমপি প্রার্থী

জামালপুরে এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন এমপি প্রার্থী

দেশজুড়ে ১ মিনিট পড়া
জামালপুরে এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন এমপি প্রার্থী

জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে এবি পার্টি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। এসময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদিসহ নেতাকর্মীরা।

জামায়াতে যোগদান লিপসন মিয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তিনি জামায়াতে যোগ দিয়েছি।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার যোগদানে দল আরও শক্তিশালী হবে এবং মাদারগঞ্জে সংগঠনকে গতিশীল করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

Tags: জামায়াত জামালপুরে এবি পার্টি ছেড়ে যোগ দিলেন এমপি প্রার্থী