ইনস্টাগ্রামে ঘোষণা ও ফটোশুট
সোশ্যাল মিডিয়ায় এই তারকা দম্পতি তাঁদের মাতৃত্বকালীন ফটোশুটের একাধিক ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘আমাদের ঘর আরও উষ্ণ ও পূর্ণ হতে চলেছে আমাদের নতুন সদস্যের আগমনে! হ্যাঁ! আবার গর্ভবতী। সবার আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা চাই। ভালোবাসায়, অ্যাটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চক্কি, কফি ও গুফি।’
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিয়া বেবি বাম্প নিয়ে পোজ দিচ্ছেন এবং পাশে হাসিমুখে বসে আছেন অ্যাটলি। তাঁদের তিন বছরের ছেলে মীরকেও তার মায়ের মতো ভঙ্গি নকল করে পোজ দিতে দেখা গেছে। কিছু ছবিতে বাবা-মাকে ভালোবাসায় ভরা মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। এছাড়া, ছবিগুলোতে তাঁদের পাঁচটি পোষ্য— বেকি, ইউকি, চক্কি, কফি ও গুফিকেও দেখা গেছে, যা ছিল সবচেয়ে কিউট অংশ।
তারকাদের শুভেচ্ছা বার্তা
তাঁদের এই ঘোষণার পরপরই বহু বলিউড ও দক্ষিণী তারকা মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। ‘গীতাঞ্জলি’ খ্যাত অভিনেত্রী কীর্তি সুরেশ মন্তব্য করেন, ‘অভিনন্দন আমার ডার্লিংস। নাইক এবং কেনির পক্ষ থেকে অনেক ভালোবাসা তোমাদের।’
অন্যদিকে, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর একাধিক লাল হৃদয়ের ইমোজি দিয়ে তাঁদের ‘সেরা’ বলে মন্তব্য করেছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘খুব সুন্দর। অভিনন্দন আমার সুন্দরী মামা।’
অ্যাটলি ও প্রিয়ার দাম্পত্য জীবন
অ্যাটলি ২০১৪ সালের ৯ নভেম্বর প্রিয়া অ্যাটলিকে বিয়ে করেন। দীর্ঘ নয় বছর পর, ২০২৩ সালের ১৩ জানুয়ারি তাঁদের প্রথম পুত্রসন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় মীর।