মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক নোটিশে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি (বিজ্ঞান-৯৬২, ব্যবসায় শিক্ষা-২৭৮, মানবিক-১৬৯৪) আসনে ভর্তি হওয়ার জন্য ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেন। শাখা অনুযায়ী তিনটি পৃথক ফলাফল (মেধাক্রম অনুযায়ী) প্রকাশ করা হয়েছে।
ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করে দেখা যাবে। তাছাড়াও, আবেদনকারীরা যে কোনো মোবাইল অপারেটর থেকে DU ALS