ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার মিঠাপুকুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতায় প্রাত্তন নিবন্ধিত যুবাদের সাথে আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।
এ সময় যুব ফোরামের সভাপতি আহসান হাবীব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার সুজিত কস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন,আমরা এমন যুব ফোরাম গঠন করবো যাহা আগামীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ না থাকলেও আপনারা পরিচালনা করবেন এবং যাহা যুবাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রত্যেক যুবাদের কল্যানে কাজ করবে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের কার্যক্রম যতদিন চলবে ততদিন আমাদের অফিসের সার্বিক সহযোগিতা দিয়ে ফোরামগুলোকে গড়ে তোলা হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতায় দূর্গাপুর ইউনিয়নের প্রাত্তন নিবন্ধিত যুবা সদস্যগন অংশগ্রহন করেন।