রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র যৌথ উদ্যোগে,দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল প্রদান করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রংপুর মহানগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই), দি চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর যৌথ উদ্যোগে রংপুরের হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ১২শ'রও বেশি কম্বল বিতরণ করেন।চিটাগাং চেম্বার ও ঢাকা চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক ও মোঃ জুলফিকার আজিজ খান, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের ডাইরেক্টর খেমচাঁদ সোমানী (রবি), ডাইরেক্টর পার্থ বোস, ডাইরেক্টর মো: ওবায়দুর রহমান রতন, ডাইরেক্টর মো: কামাল হোসেন, ডাইরেক্টর মো: সাইফুল আলম, ডাইরেক্টর আলহাজ্ব মো: আব্দুল হালিম, ডাইরেক্টর মো: শফিকুল ইসলাম মনা, প্রতিনিধি ডাইরেক্টর মো: ওয়াসিম বারী রাজ,সদস্য মোঃ জাহেরুল ইসলাম, সদস্য আবু বকর মোঃ বারী (মিঠু), সদস্য এম.এ হালিম কানুন, সদস্য মোঃ কামরুজ্জামান সেলিম, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য ওয়াহিদ মুরাদ, সদস্য সাব্বির পারভেজ সজিব ও সদস্য ফরহাদ আহমেদ প্রমূখ।