• দেশজুড়ে
  • শরীয়তপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আচরণবিধিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আচরণবিধিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
শরীয়তপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আচরণবিধিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের অংশগ্রহণে শরীয়তপুরে আচরণবিধিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় শরীয়তপুরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেহেদী। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। এছাড়া গণভোট গ্রহণের জন্য জেলার তিনটি আসনের জন্য মোট ৪০টি ব্যালট বাক্স সিলগালা করা হয়।

Tags: নির্বাচন গণভোট সংসদ জাতীয়