• দেশজুড়ে
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সাংবাদিক সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সাংবাদিক সম্মেলন

দেশজুড়ে ১ মিনিট পড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  নরসিংদী জেলা প্রশাসকের সাংবাদিক সম্মেলন

নরসিংদী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নরসিংদী জেলার ছয়শত ৬৬টি ভোট কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের প্রচার প্রচারণা চালাতে পারেন সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ভয় ভীতি মুক্তভাবে ভোট কেন্দ্রে যাতে ভোটারগণ তাদের ভোট নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান প্রমুখ।

Tags: নির্বাচন সংসদ ত্রয়োদশ জাতীয়