• জাতীয়
  • সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯২৬৫ জন উত্তীর্ণ

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯২৬৫ জন উত্তীর্ণ

জাতীয় ১ মিনিট পড়া
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯২৬৫ জন উত্তীর্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করে।

প্রসঙ্গত, গত বছরের ৫ ও ১২ নভেম্বরের বিজ্ঞাপনের আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ১ হাজার ৪০৮টি কেন্দ্রে গত ৯ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

Tags: ফল প্রকাশ নিয়োগ সহকারী শিক্ষক উত্তীর্ণ