• রাজনীতি
  • নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে মির্জা আব্বাসের প্রচারণা শুরু

নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে মির্জা আব্বাসের প্রচারণা শুরু

রাজনীতি ১ মিনিট পড়া
নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে মির্জা আব্বাসের প্রচারণা শুরু

রাজধানীর শাজাহানপুরে নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণায় নেমেছেন ঢাকা-৮ (মতিঝিল, পল্টন ও শাহবাগ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপরে তিনি ১২ ওয়ার্ডের শান্তিবাগ ও শান্তিনগরসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এতে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। মির্জা আব্বাস প্রচারণার সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে জানান।

Tags: মির্জা আব্বাস মাহফিল