টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রানের নতুন কীর্তি গড়েছেন তিনি।
গত বুধবার নাগপুরে বাঁহাতি ওপেনার অভিষেক মাত্র ৩৫ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কার মার। এই বিধ্বংসী ব্যাটিংয়েই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাত্র ২ হাজার ৮৯৮ বলে। সংক্ষিপ্ততম এই সংস্করণে যা দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের। ক্যারিবিয়ান লিজেন্ড ২ হাজার ৯৪২ বলে ৫ হাজার রান পূরণ করেছিলেন। ২৫ বছর বয়সী অভিষেকের বিধ্বংসী ইনিংসে ভর করেই ভারত ৭ উইকেটে ২৩৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। পরে কিউইদের ৭ উইকেটে ১৯০ রানে থামিয়ে শেষ পর্যন্ত ৪৮ রানের জয় পায় স্বাগতিক দল।
ম্যাচসেরা হন অভিষেক নিজেই। ম্যাচ শেষে জানান, তিনি রেঞ্জ হিটিংয়ে বিশ্বাসী নন। বরং নিজের সহজাত খেলার ধরণ ও টাইমিংয়ের ওপরই ভরসা রাখেন তিনি,‘বিষয়টা আমার প্রস্তুতির ওপর নির্ভর করে। আমি নিজের সহজাত খেলার ধরণেই ভরসা রাখি। আমি মনে করি না আমার ভূমিকা খুব ঝুঁকিপূর্ণ। এটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণও বলবো না। তবে প্রথম ছয় ওভারে বড় শট খেলার জন্য আমি অনুশীলন করি। কখনোই রেঞ্জ হিটিং করি না। আমি মূলত টাইমিং নির্ভর ব্যাটার। বলটা ভালোভাবে দেখা আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই আমার কাছে গুরুত্বপূর্ণ।