• জাতীয়
  • আট ইউএনও’র বদলির আদেশ বাতিল

আট ইউএনও’র বদলির আদেশ বাতিল

জাতীয় ১ মিনিট পড়া
আট ইউএনও’র বদলির আদেশ বাতিল

দেশের আট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২০ জানুয়ারির প্রজ্ঞাপনে আট জন উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিল করা হলো। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে আট ইউএনওকে বদলির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলি বাতিল হওয়া আট জন ইউএনও হলেন– বরগুনার পাথরঘাটার ইউএনও ইসরাত জাহান, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীন, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তার, হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে, বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মন, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীন, নেত্রকোনার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমান, ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেন।

Tags: বাতিল বদলি ইউএনও আদেশ