• দেশজুড়ে
  • আনুষ্ঠানিকভাবে নীলফামারীতে বিএনপির প্রচারণা শুরু

আনুষ্ঠানিকভাবে নীলফামারীতে বিএনপির প্রচারণা শুরু

দেশজুড়ে ১ মিনিট পড়া
আনুষ্ঠানিকভাবে নীলফামারীতে বিএনপির প্রচারণা শুরু

নীলফামারী প্রতিনিধি

বড় শোডাউনের মধ্য দিয়ে নীলফামারী সদর আসনের বিএনপি মনোনিত পদ প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নির্বাচনী প্রচারণা শুরু করেন। বুধবার (২২ জানুয়ারী) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে প্রচারনা শুরু করেন তিনি। এসময় সদরের ১৫ টি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা প্রচারনা শো-ডাউনে অংশ গ্রহন করেন। জেলা শহরের ডিসি অফিস চত্তর থেকে বনার্ঢ্য আয়োজনে আনন্দ মিছিল শুরু হয় ধানের শীষের। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী তুহিন। নীলফামারীবাসীকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তুহিন বলেন, ‘সারাদেশে ধানের শীষের জোয়ার বইছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ এলাকার উন্নয়ন চায়। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, নীলফামারীকে উন্নত জেলা হিসেবে গড়তে চাই। সম্ভবনাময় এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সম্মানিত ভোটারদের সমর্থন প্রয়োজন। এ জন্য ধানের শীষে আপনাদের কাছে ভোট প্রার্থণা করছি।’ জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আলমগীর সরকার ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল প্রমুখ। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নীলফামারী পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতা কর্মীরা। পরে বনার্ঢ্য নির্বাচনী প্রচারণার এই মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুবেল চত্তরে গিয়ে শেষ হয়।

Tags: প্রচারণা প্রতীক বিএনপির