• দেশজুড়ে
  • ঝালকাঠি-পিরোজপুর জেলার পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

ঝালকাঠি-পিরোজপুর জেলার পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

দেশজুড়ে ১ মিনিট পড়া
ঝালকাঠি-পিরোজপুর জেলার পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

মাসুম খান,ঝালকাঠি

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় ঝালকাঠি ও পিরোজপুর জেলার দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হলো। বুধ ও বৃহস্পতিবার (২১-২২ জানুয়ারী) ঝালকাঠি সার্কিট হাউজের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে দুই জেলার অর্ধশত সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ নেন।

সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, বহু শাহাদাতবরন ও পঙ্গুত্বের বিনিময় নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই বাংলাদেশকে গড়ার চাবিকাঠি সাংবাদিকদের হাতে। দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজের জবাবদিহিতা চাইতে হবে। সাধারণ মানুষ স্বাক্ষী দেয়ার ঝামেলায় হত্যা নির্যাতন ও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে ভয় পায়। সাংবাদিকদের প্রতিটা বিষয় নখদর্পণে রাখতে হবে। প্রধান অতিথি আরও বলেন,সাংবাদিকরা একই সাথে এ দেশের নাগরিক। তাই গণভোটে হ্যা ভোটের পক্ষে আমাদের সবাইকে থাকতে হবে। সাধারণ মানুষকে গণভোটের হেতু অবহিত করণে সকল সাংবাদিকের ভুমিকা রাখতে হবে। সকল অনিয়ম রুখতে দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে। যেখানে অনিয়ম সেখানেই পেশাদারিত্বের সাথে বাঁধা দিতে হবে। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়তা করা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।” দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাইমুল আজিজ সাদেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।

এই প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, নির্বাচনী আইন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের প্রথম দিনের সেশনে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ‘গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। তিনি ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ প্রতিরোধের উপায়সহ গণপ্রতিনিধিত্ব আদেশু ১৯৭২ এবং এর সাম্প্রতিক সংস্কারসমূহ নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনী ব্যবস্থাপনায় সাংবাদিকদের দায়িত্ব এবং ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ বিষয়ে সেশন পরিচালনা করে।

ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেটের আককাস সিকদরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদ আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, পিআইবির ট্রেইনার গোলাম মোর্শেদসহ এ সময় ঝালকাঠি-পিরোজপুরে ইলেক্ট্রনিক প্রিন্ট ও মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ, রিপোর্টিং কৌশল এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।#

Tags: দিনব্যাপী সাংবাদিকতা নির্বাচনকালীন ঝালকাঠি-পিরোজপুর জেলার পিআইবির প্রশিক্ষণ সম্পন্ন