• দেশজুড়ে
  • ঢাকা-সিলেট মহাসড়কে ভেঙ্গে ফেলা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর নগর তোরণ

ঢাকা-সিলেট মহাসড়কে ভেঙ্গে ফেলা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর নগর তোরণ

দেশজুড়ে ১ মিনিট পড়া
ঢাকা-সিলেট মহাসড়কে ভেঙ্গে ফেলা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর নগর তোরণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ভেঙ্গে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর তোরণ। ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মুসাপুর ইউনিয়নের মতিনগর এলাকায় এ তোরণটি ভেঙ্গে ফেলায় জনমনে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাধারণ মানুষ এতে ক্ষোভে ফুসেঁ উঠছে। কেনো ভেঙ্গে ফেলা হয়েছে তার কারণ জানতে সরকারী বিভিন্ন দপ্তরে খোঁজ নিতে শুরু করেছে এলাকার সচেতন জনতা। সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প " এর নরসিংদী অংশে মহাসড়কের ৬৪ তম কি: মি: রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মৌজায় ঢাকা থেকে সিলেটগামী সড়কের ডান পাশে সওজ এর ভূমিতে অবস্থিত "বীরশ্রেষ্ঠ মতিউরনগর" শীর্ষক স্থাপনাটি গত কয়েকদিন যাবৎ অপসারণ ও ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে গত বছরের ১৯ জানুয়ারী সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প এর প্রকল্প ব্যবস্থাপক-২ মো: মাহবুব এ এলাহী স্বাক্ষরিত পত্রে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসারকে স্থাপনার ক্ষতিপূরন প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন। সে অনুযায়ী রায়পুরা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা ক্ষতিপূরন গ্রহণের নিমিত্তে প্রকল্প কর্মকর্তার নিকট ব্যাংক হিসাব সমেত পত্র প্রেরণ করেন।

এ বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসাইন জানান, ঢাকা সিলেট মহা সড়ক ৬ লেনে উন্নীতকরন প্রকল্পের আওতায় রাস্তার মধ্যখানে তোরণটির অবস্থান ছিলো। ঢাকা-সিলেট রাস্তা সম্প্রসারনের স্বার্থে তোরণটি ভেঙ্গে ফেলা হয়েছে। রাস্তার নির্মাণ শেষে পুনরায় তোরণটি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Tags: মহাসড়ক ঢাকা-সিলেট ভেঙ্গে ফেলা বীরশ্রেষ্ঠ মতিউর নগর তোরণ