• দেশজুড়ে
  • নির্বাচনি প্রচারণার সময় বিএনপি নেতার মৃত্যু

নির্বাচনি প্রচারণার সময় বিএনপি নেতার মৃত্যু

দেশজুড়ে ১ মিনিট পড়া
নির্বাচনি প্রচারণার সময় বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনি প্রচারণায় অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

তার নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।

দলীয় সূত্রে জানা গেছে, বিকালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে উপজেলার কোরপাই এলাকায় নির্বাচনি প্রচার মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন মিয়া। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন ও স্থানীয় নেতারা শোক প্রকাশ করেছেন।

Tags: মৃত্যু বিএনপি নির্বাচন প্রচারণা নেতা