• দেশজুড়ে
  • গাইবান্ধায় র‍্যাবের হাতে ধরা পড়ল আন্তঃজেলা ডাকাত চক্রের শীর্ষ

গাইবান্ধায় র‍্যাবের হাতে ধরা পড়ল আন্তঃজেলা ডাকাত চক্রের শীর্ষ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধায় র‍্যাবের হাতে ধরা পড়ল আন্তঃজেলা ডাকাত চক্রের শীর্ষ

গাইবান্ধা প্রতিনিধি

র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার পক্ষ থেকে পাঠানো এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন আসমতপুর এলাকার টিটু নামক এক ব্যক্তির পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে রংপুর জেলার পীরগঞ্জ থানায় দায়েরকৃত একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রাশেদুল ইসলাম ওরফে আসিদুল ওরফে রাশেদ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। তিনি মৃত আছর উদ্দিন ওরফে আছিরের ছেলে। তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার পীরগঞ্জ থানার আজমতপুর গ্রাম।লিখিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় দায়েরকৃত একাধিক ডাকাতি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়।এছাড়াও সামাজিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tags: পড়ল ডাকাত ধরা আন্তঃজেলা