• দেশজুড়ে
  • দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

দেশজুড়ে ১ মিনিট পড়া
দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দেওয়া সে নেতা হলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টর।

নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে অবস্থান নেননি ফজলুল হক কন্ট্রাক্টর। বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এক নেতার পক্ষে অবস্থান নিয়েছেন। বহিস্কৃত ওই নেতা নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে ফজলুল হক দলীয় প্রার্থীর বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দলের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল রহমান জানান, ফজলুল হক কন্ট্রাক্টর দলের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন। তিনি দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি দলের শৃঙ্খলা ভঙ করেছেন। সবার উচিত দলীয় সিদ্ধান্ত মেনে চলা।

Tags: অব্যাহতি দলীয় প্রার্থী বিপক্ষে অবস্থান সিদ্ধিরগঞ্জ কৃষকদল নেতা