আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলার রহনপুর পৌর এলাকার আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।
উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাদমান, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা।প্রশিক্ষনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গুরুত্বপূর্ণ এ উপজেলার ৯৫ টি কেন্দ্রের জন্য নিয়োগকৃত ৫৪৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নিচ্ছেন।