• দেশজুড়ে
  • জয়পুরহাটে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচার মিছিল

জয়পুরহাটে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচার মিছিল

দেশজুড়ে ১ মিনিট পড়া
জয়পুরহাটে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচার মিছিল

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহপতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার আগে নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট - ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ, এনসিপি’র জেলা কমিটির আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া তাপস, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ স¤পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার দুর হয়েছে ৫ই আগস্ট কিন্তু দুর্নীতি এখনও দুর হয়নি। দেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত গড়তে ১০ দলীয় জোট হয়েছে। এই জোটকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমাদের সবার চেষ্টায় এই দল সরকার গঠন করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা যুব শক্তির সহ-সভাপতি বিপ্লব হোসেন সহ ১০ দলীও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tags: সমর্থন নির্বাচনী জোট জয়পুরহাটে দাঁড়িপাল্লা মার্কার ১০ দলীয় প্রচার মিছিল