• দেশজুড়ে
  • ঝালকাঠির কীতিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে নির্বাচন প্রস্তুতি সভা

ঝালকাঠির কীতিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে নির্বাচন প্রস্তুতি সভা

দেশজুড়ে ১ মিনিট পড়া
ঝালকাঠির  কীতিপাশা  ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে নির্বাচন প্রস্তুতি সভা

ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাউকাঠি বাজারে গতকাল (২৩.০১.২৬) সন্ধ্যা ৬ সময় বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ এই পর্যায়ে এসেছে এবং আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা,প্রবাসী কল্যাণ সম্পাদক সদর উপজেলা, উপজেলা বিএনপির নেতা মোঃ রেজাউল হাসান মুন্না। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন করে সংগঠিত হচ্ছে।

জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করতে হবে। তিনি আরো বলেন, ধানের শীষকে বিজয়ী করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কীতিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান রুবেল বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচার রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সজাগ ও সংগঠিত থাকতে হবে। তিনি আরো বলেন, বিভ্রান্তিমূলক অপপ্রচার রুখে দিতে সাংগঠনিক শক্তি আরও জোরদার করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ স্বপন হাওলাদার, কীর্তিপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান, কীর্তিপাশা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শুভ হাওলাদার, ঝালকাঠি জেলা তাঁতি দলের ১নং সদস্য সোনা মল্লিক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাই মাঠে থাকবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা যে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে, তা সত্ত্বেও তারা রাজপথ ছাড়েনি এবং আগামীতেও ছাড়বে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Tags: নির্বাচন আয়োজন ঝালকাঠির কীতিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি প্রস্তুতি সভা