• দেশজুড়ে
  • লক্ষ্মীপুরে ''পিতার" দু'টি মৃত্যু তারিখ নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ

লক্ষ্মীপুরে ''পিতার" দু'টি মৃত্যু তারিখ নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ

দেশজুড়ে ১ মিনিট পড়া

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আবদুল বারিক নামীয় ব্যক্তির ভিন্ন তারিখে দুটি ডেথ সার্টিফিকেট। এ নিয়ে ওই পরিবারের ভাই-বোনদেরকে রয়েছে চরম বিরোধ। তবে লক্ষ্মীপুর সদরের ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের মৃত্যু রেজিষ্ট্রারে আবদুল বারিকের মৃত্যু তারিখ ৩ জানুয়ারী-২০১৮ সাল লিপিবদ্ধ থাকলেও ভাইদের মধ্যে একপক্ষ বলছে পিতার মৃত্যু ২০১৭ ও অপর পক্ষ বলছে ২০১৮ সাল।

লক্ষ্মীপুর সদরের ৪নং চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মৃত আবদুল বারিকের পরিবারে পাঁচ ভাই-বোনদের মধ্যে চলছে এ বিরোধ।

শনিবার (২৪ জানুয়ারী) অনুসন্ধান কালে জানাগেছে, আবদুল বারিক মৃত্যুর আগে তার ৩য় ছেলে আব্বাস হোসেনকে ৮শতক জমি রেজিষ্ট্রি দেয়। একই ভাবে অপর ৩ ছেলে ও এক মেয়েকে জমি রেজিষ্ট্রি দেয় তিনি। কিন্তু তাদের বাবার মৃত্যুর পর ২০১৭ সালের ৩ই জানুয়ারী আবদুল বারিক মারাগেছে দাবী করে আব্বাচ্ছের জমির দলিল বাতিল চেয়ে আদালতে মামলা করেন অপর চার ভাই-বোন।

ভুক্তভোগী দিনমুজুর আব্বাছ হোসেন জানান, প্রতিহিংসাপরায়ন হয়ে আমার ভাই-বোনেরা বাবার মৃত্যুর সঠিক তারিখ গোপন করে মিথ্যা তারিখ উপস্থাপন করে আদালতে আমার মালিকানা জমির দলিল বাতিল চেয়ে মামলা করে হয়রানি করছে। অথচ বাবা তাদেরকেও আলাদা দলিলে জমি দিয়ে গেছেন।

চররুহিতা ইউনিয়ন পরিষদের মৃত্যু রেজিষ্টারে অনুযায়ী ২০১৮ সালের ৩ জানুয়ারী আবদুল বারিক মারা গেছে মর্মে লিপিবদ্ধ রয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: শহীদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের স্বাক্ষরিত আবদুল বারিকের মৃত্যু সনদ প্রদান করা হয়েছে।

Tags: লক্ষ্মীপুর পিতা দু'টি মৃত্যু তারিখ নিয়ে সন্তান মধ্যে বিরোধ