• দেশজুড়ে
  • গাজীপুরে শ্রমিকদের ৮ দফা দাবিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরে শ্রমিকদের ৮ দফা দাবিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

দেশজুড়ে ১ মিনিট পড়া
 গাজীপুরে শ্রমিকদের ৮ দফা দাবিতে পুলিশের সঙ্গে  ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের ৮ দফা দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের ১০জন সদস্য ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। শনিবার গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় যমুনা ডেনিমস লিঃ কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, ‘আমাদের ৮ দফা দাবি ছিলো। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ শ্রমিকরা তাদের দাবি সমূহ তুলে ধরে বলেন, কারখানার পরিচালক কাজল কান্তির পদত্যাগ, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে এবং পরবর্তী বাৎসরিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হবে। টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে। হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে এক হাজার টাকা দিতে হবে।

৭ তারিখের ভিতরে বেতন পরিশোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিশোধ করতে হবে। জরুরী প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে। ফ্লোরে কোন স্টাফ শ্রমিকদের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় মা, বাপ তুলে গালি গালাজ করতে পারবে না। যদি কোন ওয়ার্কার কারখানার স্টাফের বিরুদ্ধে রিপোর্ট দেয় তা সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আনন্দেলনে কোন ওয়ার্কার এবং স্টাফের উপর কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না এবং চাকরি হতে বহিস্কার করা যাবে না ।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ কথা বলতে রাজি হননি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সকাল ১১ টার দিকে মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন। কোনাবাড়ি থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, কোন কিছু বুঝে উঠার আগে উশৃংখল শ্রমিক রাস্তা অবরোধ করে রাস্তার উপরে অবস্থান করে। পরে শ্রমিকরা পুলিশের সাথে উশৃঙ্খলা আচরণ ও ইটপাটকেল মারলে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে উশৃংখল শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে । পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, উশৃংখল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: গাজীপুর পুলিশ শ্রমিক দফা দাবি ধাওয়া-পাল্টা ধাওয়া