• দেশজুড়ে
  • গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ধ্বংস ১২ ককটেল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ধ্বংস ১২ ককটেল

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ধ্বংস ১২ ককটেল

গাইবান্ধাপ্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ১২ টি ককটেল নিস্ক্রীয় করা হয়েছে।

শনিবার(২৪ জানুয়ারি)দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল(এ টি ইউ)এর দশ সদস্যের একটি টিম থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক,পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার ও এস আই সেলিম রেজাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা।পুলিশ জানায়,গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এর আগে ২০২৩ সালে ৮ টি ককটেল উদ্ধার করা হয়।এর পর উদ্ধার হওয়া মোট ১২ টি ককটেল থানায় সংরক্ষিত ছিল।গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।

Tags: ককটেল ধ্বংস গাইবান্ধার গোবিন্দগঞ্জ উদ্ধারের দুই বছর পর