• রাজনীতি
  • চট্টগ্রাম-১২ আসনে এলডিপির প্রার্থীকে জামায়াতের সমর্থন

চট্টগ্রাম-১২ আসনে এলডিপির প্রার্থীকে জামায়াতের সমর্থন

রাজনীতি ১ মিনিট পড়া
চট্টগ্রাম-১২ আসনে এলডিপির প্রার্থীকে জামায়াতের সমর্থন

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এলডিপির প্রার্থী এম এয়াকুব আলীর ছাতা মার্কাকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

আসনটির পরিচালক চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ'র সভাপতিত্বে সমাবেশে ডা. ফরিদুল আলমের পক্ষে এ ঘোষণা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

তিনি বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-১২ আসনে এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়; এটি একটি বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম, পটিয়া উপজেলা আমীর জসিম উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানা আমীর মাস্টার নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাস্টার সেলিম উদ্দীনসহ উপজেলা-পৌরসভা নেতৃবৃন্দ।