• দেশজুড়ে
  • বগুড়া-২ আসনে বিএনপি প্রার্থীর রিটেইনারের বৈধ অস্ত্র বহনের অনুমতি

বগুড়া-২ আসনে বিএনপি প্রার্থীর রিটেইনারের বৈধ অস্ত্র বহনের অনুমতি

দেশজুড়ে ১ মিনিট পড়া
বগুড়া-২ আসনে বিএনপি প্রার্থীর রিটেইনারের বৈধ অস্ত্র বহনের অনুমতি

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নিরাপত্তার জন্য তার সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। ইসি আবেদনটি গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tags: বগুড়া-২ আসনে বিএনপি প্রার্থী রিটেইনারের বৈধ অস্ত্র বহনের অনুমতি