আজ রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা ‘বৃত্তি আমার অধিকার’, ‘রুখে দেওয়ার সাধ্য কার’, ‘জকসু না বৃত্তি, বৃত্তি বৃত্তি’, ‘জকসু ও প্রশাসন, এক দেহ এক মন’ স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবি, অন্যান্য ব্যাচের সঙ্গে প্রথম কিস্তিতে তাদেরকেও বৃত্তির আওতায় আনা হোক। আন্দোলনরত শিক্ষার্থী মুস্তাফিজ বলেন, “আমরা চাই বৃত্তির তালিকা সংশোধন করে আমাদেরকে বৃত্তির আওতায় আনা হোক। ১৫ ব্যাচ থেকে ১৯ ব্যাচের সঙ্গে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে।” দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই শিক্ষার্থী।
গত ২৩ জানুয়ারি বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করে জবি। ওই তালিকায় ১০ হাজার ৩১৯ শিক্ষার্থী রয়েছে। প্রথম তালিকায় ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট আট হাজার ৩৩০ শিক্ষার্থীর নাম রয়েছে। এছাড়া দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আরও এক হাজার ৯৮৯ শিক্ষার্থী। তবে বহিষ্কৃত, কোটায় ভর্তি হওয়া ও কম সিজিপিএধারী শিক্ষার্থীরা এই তালিকা থেকে বাদ পড়েছেন।