তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা সোমবার সকালে জিসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এন্ড ইনফরমেশন বিভাগের সাবেক চেয়ারম্যান, নাটাব গাজীপুর জেলা সভাপতি ও সাবেক সচিব অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল রানা।
গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুরের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো: আমিন আল পারভেজ।এই সময়ে নাটাবের ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।