• ব্যবসায়
  • আজকের বাজারে সোনার দাম।

আজকের বাজারে সোনার দাম।

ব্যবসায় ১ মিনিট পড়া
আজকের বাজারে সোনার দাম।

দেশের বাজারে কয়েক দফা দাম বাড়ার পর কমেছিল সোনার দাম।

পরে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে গত শুক্রবার আবার বাড়ানো হয়েছে দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৬ হাজার ২৯৯ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন দুপুর সোয়া ১২টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। আজ রবিবারও (২৫ জানুয়ারি) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tags: বাজার সোনার দাম