আজ সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করবে—সে বিষয়ে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানায়।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে। পাশাপাশি গত ৭ জানুয়ারি বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় আবেদনকারীদের ভিসা অনুমোদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে জামানত বা বন্ড জমা দিতে হবে। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো—
*ভিসার জন্য অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে।
*ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা pay.gov-এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন।
*সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।