• দেশজুড়ে
  • নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারত চলে গেছে-বললেন মির্জা ফখরুল

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারত চলে গেছে-বললেন মির্জা ফখরুল

দেশজুড়ে ১ মিনিট পড়া
নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারত চলে গেছে-বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে নৌকা আর ধানের শীষ ছিল।

এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে।

আমাদের বিপদে ফেলে চলে গেছে। থাকলে অতন্ত্য একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে একথা বলেন তিনি।

মহাসচিব বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে।

আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে। তারা আবার এসে ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না। স্বাধীনতাকে বিশ্বাস করে না।

তাদের ভোট দিয়ে দেশটার সর্বনাশ করব না। এসময় সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: মির্জা ফখরুল ভারত নৌকা কাণ্ডারি আপনাদের ফেলে -বললেন