• দেশজুড়ে
  • হুমকি ধামকি পুলিশ প্রশাসন দিয়ে ভাল রাষ্ট্র গঠন করা যায় না: ড. মঈন খান।

হুমকি ধামকি পুলিশ প্রশাসন দিয়ে ভাল রাষ্ট্র গঠন করা যায় না: ড. মঈন খান।

দেশজুড়ে ১ মিনিট পড়া
হুমকি ধামকি পুলিশ প্রশাসন দিয়ে ভাল রাষ্ট্র গঠন করা যায় না: ড. মঈন খান।

নরসিংদী প্রতিনিধি

জোর করে হুমকি ধামকি দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে কোন ভাল রাষ্ট্র গঠন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী- ২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল দেবালয় গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে। সামাজিক , অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রীক উন্নয়নের জন্য। তিনি বলেন, বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গ্রহন করতে হলে মানুষের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র দিতে হবে এবং মানুষকে উদারনীতি মানষিক শিক্ষা দিতে হবে। আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা হবে।

পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সভপাতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সি:-যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরৈ বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ ও সদস্য সচিব আরিফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Tags: হুমকি ধামকি পুলিশ প্রশাসন রাষ্ট্র গঠন মঈন খান