• জাতীয়
  • ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

জাতীয় ১ মিনিট পড়া
ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনায় বর্তমানে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়।

জানা যায়, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে যাওয়ার অনুমতি দেয়।

লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে গেলে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও জানা গেছে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত লাইন থেকে ট্রেন সরানো হয়নি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ করছে।

Tags: ভৈরবে বগি লাইনচ্যুত ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ