যে বন্ধুত্বের শিকড় গাঁথা ছিল স্কুল জীবনের নির্ভেজাল স্মৃতিতে, সেই সম্পর্ক ভাঙতে সময় লাগল না এক মুহূর্তও। সাইফ আলি খানের কন্যা, অভিনেত্রী সারা আলি খান ঘনিষ্ঠ বন্ধু ওরহান আত্রামানি ওরফে ওরির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। একসময় যাকে তিনি ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দিতেন, আজ তার নামই মুছে গেল সারার জীবনের অধ্যায় থেকে।
বিতর্কের সূত্রপাত ওরির মন্তব্যে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ওরির কয়েকটি বিতর্কিত ও অপদস্থকর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র সংঘাত। প্রকাশ্যে সারার ক্যারিয়ার এবং তার পরিবার নিয়ে ওরির নেতিবাচক মন্তব্যের জেরেই এই বন্ধুত্বের অবসান। ওরির নীরবতা ভেঙে সারার এই কঠোর সিদ্ধান্ত যেন স্পষ্ট বার্তা দিল— ব্যক্তিগত সম্মান ও পারিবারিক মর্যাদার প্রশ্নে কোনো আপস নেই।
সারা ও তার পরিবারকে আক্রমণ ঘটনার সূত্রপাত ওরির একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে তিনি সারা আলি খান, সারার মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের চর্চিত প্রেমিকা পলক তিওয়ারিকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন। ওরি জানান, এই তিনটি নাম তার কাছে অত্যন্ত অপছন্দের। এমন প্রকাশ্য অপমানের পরই কোনো কথা খরচ না করে সারা ও ইব্রাহিম তাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেন।
কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমণ বন্ধুত্বে ফাটল ধরার পর ওরি আরও এক ধাপ এগিয়ে সারাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। আরেকটি রিল ভিডিওয় ওরিকে কালো নেটের গেঞ্জিতে দেখা যায়, যার ভিতর দিয়ে সাদা ব্রা এবং তার স্ট্র্যাপ স্বচ্ছ হয়ে উঠেছে। এই উদ্ভট সাজপোশাক দেখে একজন নেটিজেন প্রশ্ন করেন, ওই অন্তর্বাসে ঠিক কী ধরে রেখেছেন আপনি? আর সেই প্রশ্নের উত্তরে অযাচিতভাবে সারা আলি খানের নাম উল্লেখ করে বসেন ওরি। তিনি বলেন, 'আমার এই অন্তর্বাসে সারার ক্যারিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি।' ওরির এমন কুরুচিপূর্ণ মন্তব্যে নেটিজেনদের মাঝেও তীব্র নিন্দার ঝড় উঠেছে।
নবাবকন্যার নীরব জবাব সারা আলি খান যদিও এই সব অপমানের পরেও সরাসরি কোনো তর্কে জড়াননি, তবে সোশ্যাল মিডিয়ায় ওরিকে আনফলো করাই তার নীরব জবাব হিসেবে গণ্য করা হচ্ছে। উল্লেখ্য, সিনেমা জগতে আসার আগে থেকেই সারা এবং ওরি একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এবং বলিউডের যেকোনো বড় পার্টিতে তাদের একসাথে দেখা যেত। সেই পুরনো বন্ধুত্বের গল্প যেখানে শেষ, সেখানেই শুরু হলো বলিউডের নতুন এক বিতর্ক।