• দেশজুড়ে
  • ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদ

দেশজুড়ে ১ মিনিট পড়া
ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

শেরপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে এক জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত এ বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমান জানেন নাকি- রেজাউল খুনের নায়ক আপনি’, ‘ক্ষমতা না জনতা- জনতা, জনতা’, ‘নারীর ওপর হামলা কেন- তারেক রহমান জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ ডাকসুর অন্য নেতারা।

Tags: তারেক রহমান ডাকসু স্লোগান মিছিল জানেন নাকি রেজাউল খুনের নায়ক আপনি’