শ্যামপুর ও কদমতলী এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সেগুলোর বাস্তবভিত্তিক সমাধানই এ ইশতেহারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর দনিয়া কলেজ অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার তুলে ধরেন।
ইশতেহারে যেসব বিষয় গুরুত্ব পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় শাসন ও সামাজিক ঐক্য: প্রতিটি মহল্লায় সমাজের মুরুব্বি, আলেম-ওলামা, পেশাজীবী ও তরুণ প্রতিনিধিদের সম্পৃক্ত করে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় সমস্যার সম্মিলিত সমাধানের উদ্যোগ।
জলাবদ্ধতা নিরসন: ভরাট ও দখলকৃত খাল পুনঃখনন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে যৌথ উদ্যোগ গ্রহণ।
আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ দমন
কমিউনিটি পুলিশিং জোরদার করা, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনা।
কিশোর গ্যাং নির্মূল: সামাজিক ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে কিশোর গ্যাং চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
স্বাস্থ্যসেবা: শ্যামপুর-কদমতলী এলাকায় একটি সরকারি জেনারেল হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন।
গ্যাস ও সুপেয় পানি: পুরোনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন পরিবর্তন, লিকেজ নিয়ন্ত্রণ এবং জনসংখ্যার অনুপাতে নতুন ওয়াসা পানির পাম্প স্থাপন।
কর্মসংস্থান ও যুব উন্নয়ন: যুব ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন:প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সমন্বয়ে শিক্ষা সেল গঠন।
নারীর ক্ষমতায়ন ও শ্রমিক অধিকার: নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন।
খেলার মাঠ ও সামাজিক অবকাঠামো: খাস জমি ব্যবহার করে খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, কবরস্থান ও ঈদগাহ নির্মাণ এবং জুরাইন কবরস্থানে স্বল্প ব্যয়ে দাফনের ব্যবস্থা।
সাহিত্য-সংস্কৃতি ও সবুজায়ন: প্রতিটি ওয়ার্ডে পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ছাদ বাগান জনপ্রিয় করা।
যোগাযোগ ও যানজট নিরসন: সড়ক উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, ফুটওভার ব্রিজ স্থাপন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার সমন্বয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি: ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করে সহাবস্থানের পরিবেশ বজায় রাখা।
রাজউক ও খাস জমি সমস্যা: পোস্তগোলা ও আশপাশের এলাকায় রাজউকের হুকুমদখল ও খাসমহল সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ।