বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না ওই এলাকার কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষ করে বাড়ি ফিরে রেলস্টেশন এলাকায় হাঁটছিলেন মুন্না।
এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেন পাটগ্রাম স্টেশনে প্রবেশকালে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করা হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।