ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়পুরহাট-২ আসনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রাশেদুল আলম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া। বক্তারা বলেন, দেশে সুশাসন ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে জনসভাটি অনুষ্ঠিত হয়।